বিশাল বড় দুঃসংবাদ পেলেন জনপ্রিয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর

  


মেরুদণ্ডের সমস্যাজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেখানে বুধবার (১১ নভেম্বর) তার একটি জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

অফিসিয়াল ফেসবুক আইডিতে নিজেই বিষয়টি নিশ্চিত করে লুৎফুজ্জামান বাবর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পারিবারিক ও তার দায়িত্বশীল সূত্র জানায়, দীর্ঘদিন কারাভোগের কারণে তিনি মেরুদণ্ডে তীব্র ব্যথা, কিডনিজনিত সমস্যা ও শ্বাসকষ্টসহ শারীরিক বিভিন্ন জটিল রোগে ভুগছেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দেশের ভেতরে নিয়মিত চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে মেরুদণ্ডের সমস্যা জনিত জরুরি ও উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা ১১ নভেম্বর তার মেরুদণ্ডে অস্ত্রোপচারের দিন নির্ধারণ করেছেন।

লুৎফুজ্জামান বাবর তার মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে নিজ নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর সর্বস্তরের জনতা, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে যেন তিনি পুনরায় দেশ ও জনগণের সেবায় ফিরতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন কারাভোগের কারণে মেরুদণ্ডসহ নানা রোগে ভুগছিলেন বাবর ভাই। দেশে নিয়মিত চিকিৎসা নিলেও উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল সেখানেই মেরুদণ্ডে অস্ত্রোপচার হবে। আমরা দোয়া করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই, আমাদের এমপি লুৎফুজ্জামান বাবর ভাই যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে সবার সেবা করতে পারেন।’

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া : বিএনপির ২ শীর্ষ নেতাকে বহিষ্কার করলো, উত্তাল সারাদেশ, নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

সৌদিতে মৃ'ত্যুদ'ণ্ড পাওয়া ২ বাংলাদেশির গো'পনীয় চিঠিতে যা আছে

কুষ্টিয়ার স্কুলছাত্রীকে ছু;রিকাঘাতের ঘটনায় নতুন মোড়!