Posts

Showing posts from December, 2024

গভীর রাতে কমলাপুর স্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও, অতঃপর যা ঘটলো

Image
কমলাপুর রেলস্টেশনে মনিটরে অশ্লীল ভিডিও প্রদর্শনের ঘটনায় তদন্তে পুলিশ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শুক্রবার রাত আড়াইটার দিকে এক অদ্ভুত এবং বিব্রতকর ঘটনা ঘটে। অনুসন্ধান কাউন্টারের উপরের স্ক্রিনে হঠাৎ অশ্লীল ভিডিও চালু হয়ে যায়, যা স্টেশনে উপস্থিত যাত্রী এবং আশপাশের ঘুমন্ত মানুষদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা ইট ছুঁড়ে মনিটরটি ভেঙে ফেলেন। ঘটনার পর পরই রেল পুলিশের ঢাকা বিভাগ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে মনিটর নিয়ন্ত্রণ নিয়ে ওই ভিডিওটি চালানো হয়েছিল। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে এটি ঘটল, তা খতিয়ে দেখতে রেল পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। এ বিষয়ে স্টেশনের প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থাও পুনর্মূল্যায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ঘটনা রেলস্টেশনের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কর্তৃপক্ষ আরও সতর্ক থ...

ব্রেকিং নিউজঃ সচিবালয়ে অগ্নিকান্ডের কারণ জানা গেল

Image
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ড. মাকসুদ হেলালী এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তার সঙ্গে প্রাথমিক তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে প্রায় এক ঘণ্টা বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে নিয়ে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট!

Image
  সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সোমবার (৩০ ডিসেম্বর) এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেন তারা। এর আগে রোববার (২৯ ডিসেম্বর) সিলেটের জকিগঞ্জে একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। জানা গেছে, রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এক জায়গায় (সড়কের পাশে) শিশু-কিশোররা ফুটবল খেলছিল। হঠাৎ বল সিলেট-জকিগঞ্জ সড়কে চলে গেলে সেটি আনতে আবির আহমদ (১৪) নামের এই কিশোর দৌড় দেয়। এ সময় একটি বাসের নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সেই বাস আটকে পাশের একটি স্কুলের মাঠে নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিবহন শ্রমিকদের অভিযোগ, এটি ছাড়াও আরও অন্তত ৩টি বাস ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে সোমবার পরিবহন শ্রমিকরা সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন। সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত কালবেলাকে ...

ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ

Image
  সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল বক্তব্যটি ‘অফ রেকর্ড’ বলে দাবি করা হয়েছে। ‘অফ রেকর্ড’ এসব কথা ভাইরাল করায় শুরু হয়েছে সমালোচনা। এবার ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পাশে দাঁড়ালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার সন্ধ্যায় এক স্ট্যাটাসে ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে, তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে বলে মন্তব্য করেছেন। ওই স্ট্যাটাসে হাসনাত লিখেছেন, রেকর্ডিং অনুষ্ঠানের অফ রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে, তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে। তিনি সাংবাদিকদের উদ্দেশে আরো বলেন, ক্লিকবেইট এবং হেনস্তার সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকুক।

ট্রেইনার শিমুর সাথে বাগদান সারলেন তাজউদ্দিনপুত্র সোহেল তাজ

Image
  শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করেছেন। রোববার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে বিশেষ মুহূর্তে আংটি বদল করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন। কনে আয়রন গার্লখ্যাত শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার। ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেল ইনস্পায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে। তবে নিজের বিয়ে বা বাগদান নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি দেশের সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 

বিমান বিধ্বস্তের আগে আল্লাহকে স্মরণ করা যাত্রী জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

Image
  কাজখস্তানের আকতাউয়ে গত বুধবার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৮ জন নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান ২৯ যাত্রী। ভয়াবহ এ দুর্ঘটনার আগমুহূর্তে বিমানের ভেতরের ভিডিও করেন এক যাত্রী। ওই ভিডিও-তে দেখা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি যখন নিচে নেমে আসছিল তখন সবাই ভয়ে চিৎকার করছিলেন। তবে যিনি ভিডিওটি ধারণ করেছেন, তিনি শান্ত থাকার চেষ্টা করার পাশাপাশি সঙ্গে আল্লাহর নাম স্মরণ করছিলেন। এছাড়া বিভিন্ন দোয়া পড়ছিলেন। তার মধ্যেও আতঙ্কের স্পষ্ট ছাপ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির ওই ব্যক্তিও ভাগ্যক্রমে বেঁচে গেছেন। শুভোনকুল রাখিমোভ নামের এ যাত্রী দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা ও আল্লাহর নাম স্মরণ করার কারণ জানিয়েছে বলেছেন, ”বিমানটি ভেঙে পড়তে যাচ্ছিল। কিন্তু কয়েক সেকেন্ড পার হওয়ার পরও এটি ভেঙে পড়েনি। আরও কয়েক মিনিট পার হওয়ার পরও বিমানটি নিচে পড়ে যায়নি। তখন আমার মনে হলো, এ মুহূর্তে আমার দোয়া পড়া উচিত। আমি আল্লাহকে স্মরণ করা শুরু করি। আমি ভেবেছিলাম এগুলো আমার শেষ কথা হবে, আমাকে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। যেহেতু আমার মৃত্যু হয়নি। আমি মনে করি আমাকে এখন আল্লাহর আ...

উপদেষ্টা আসিফ-নাহিদ পদত্যাগ না করলে পিটিয়ে মারা হবে, পার্থের মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে

Image
  সম্প্রতি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তী সরকারের যুব উন্নয়ন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে “আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে পিটিয়ে মারা হবে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত একটি ভিডিও প্রায় ৫৬ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে ৮ শতাধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা যায়। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে “আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে পিটিয়ে মারা হবে” শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং, তার ভিন্ন বক্তব্যের একটি ভিডিও যুক্ত করে আল...

উত্তেজক ট্যাবলেট গ্রহণ নিয়ে কিছু কথা

Image
  আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো উত্তেজক ট্যাবলেট(Stimulating tablets) গ্রহণ নিয়ে কিছু কথা। উত্তেজক ট্যাবলেট বর্তমানে দেশজুড়ে ইয়াবা নামক এক ধরনের যৌ… উত্তেজক ওষুধ সেবনের প্রবণতা বেড়ে গেছে বলে প্রায়ই সংবাদপত্র ও টেলিভিশনের খবরের শিরোনাম হচ্ছে। সত্যিকথা বলতে কি এসব ওষুধ(Medicine) জীবন শুধু ধ্বংসের দিকেই ঢেলে দেয় সুখকর কিছু দেয় না। সুখকর দাম্পত্য জীবনের জন্য যৌনবি ষয়ক জ্ঞান রাখা সব নারী-পুরুষের একান্ত প্রয়োজন। কারণ সামান্য ভুলের মাসুল গুনতে হতে পারে সারাজীবন। যেসব পুরুষ বা নারী শখের বশে বা নিয়মিত সহবাসের আগে যৌন উত্তেজক ওষুধ যেমন ইয়াবা ভায়াগ্রা বা অন্য কোনো ধরনের ট্যাবলেট(Tablet) সেবন করেন তাদের জন্য এ ওষুধগুলোই এক সময় দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে হুমকির কারণ হিসেবে দেখা দিতে পারে। কারণ এ ধরনের ওষুধ(Medicine) ধ্বজভঙ্গ রোগের দিকে ঠেলে তো দেয়ই কিছু ক্ষেত্রে মৃত্যুর দিকেও ঠেলে দেয়। অনেকেরই হয়তো অজানা যৌনশক্তি বাড়াতে কোনো ওষুধ সেবনের প্রয়োজন নেই।ক্ষেত্রবিশেষে চিকিৎসকরা কিছুদিন ওষুধ সেবনের উপদেশ দিয়ে থাকেন। গবেষণায় দেখা...

হাসিনাকে পাত্তাই দেননি সেনাপ্রধান!

Image
  জুলাই অভ্যুত্থানের উত্তাল সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারা দেশে ছাত্র-জনতার আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেয়। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান সরকারের এই অবস্থানে সাড়া না দিয়ে সরাসরি ছাত্র-জনতার পক্ষে অবস্থান নেন এবং কার্যত হাসিনাকে পাত্তাই দেননি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর দমননীতি সত্ত্বেও সেনাবাহিনী বর্বরতায় অংশ নেয়নি বরং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ৪ আগস্ট রাতে বিএনপি নেতা মেজর জেনারেল ফজলে এলাহী আকবরের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে পরদিন সকালে সেনা ভবনে আসতে বলেন। ৫ আগস্ট সকালে সেনাপ্রধান তার সঙ্গে তিনটি মূল বিষয় আলোচনা করেন। তিনি জানান, তিনি কোনো রক্তপাত চান না, ক্ষমতা নিতে চান না এবং দেশের সংকট সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করতে চান। সেনাপ্রধানের আহ্বানে সেদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেনা ভবনে সমবেত হন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, অধ্য...

টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ৬ দুর্ঘটনার কারণ জানা গেল

Image
  সারাদেশ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া এলাকার টোল প্লাজায় ছয়জন নিহতের ঘটনায় ঘাতক বাসটির ব্রেকে সমস্যা ছিল এবং চালক নেশা করতেন। শনিবার (২৮ ডিসেম্বর) র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বাসচালকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাসটি অনেক দিন ধরে নষ্ট হয়ে পড়েছিল। মেরামতের পর সেদিনই সড়কে নামানো হয়। বাসচালক প্রথম থেকেই বুঝতে পারেন ব্রেকে সমস্যা ছিল। মালিককে সেটা জানালে তিনি আস্তে আস্তে চালিয়ে যেতে বলেন। দুর্ঘটনার সময় বাসটিকে অনেকবার ব্রেক কষেও থামানো যায়নি বলে দাবি করেছেন চালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসচালক মোহাম্মদ নুর উদ্দিন (২৬) র‌্যাবকে জানিয়েছেন, তার লাইসেন্স নবায়ন ছিল না এবং তিনি গাঁজা সেবন করতেন। তবে শুক্রবার বাস চালানোর সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন না এর আগে, শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক মোহাম্মদ নুর উদ্দিনকে আটক করা হয়। এদিন বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া এলাকার টোল প্লাজায় বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ও মাইক্রোবাসে থাকা ৬ জন নিহত হন। আরটিভি

সীমান্তে ভয়াবহ সং*ঘর্ষ, ১৯ সেনা নিহত

Image
  আর্ন্তজাতিক: পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দু'দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে  চায়না ডেইলি শনিবার (২৮ ডিসেম্বর) এ খবর প্রকাশ করেছে। চলতি সপ্তাহে আফগানিস্তানের মূলভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের সীমান্তজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ এখনও চলছে। আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে। প্রতিরক্ষা সূত্রটি আরও জানিয়েছে, ডান্ড-ই-পাটান জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) র...

৪ আসামি আগুন দেওয়ার কথা স্বীকার করেছে : পুলিশ

Image
  বান্দরবানের লামার ৫নং সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব বেতছড়া টঙ্গাঝিরি পাড়ায় আগুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে প্রাথমিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘরে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) লামা থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তাররা হলেন- স্টিফেন ত্রিপুরা (৫০), মসৈনিয়া ত্রিপুরা (৪৪), জোয়াকিম ত্রিপুরা (৫২) ও ইব্রাহীম (৬৫)। তারা সবাই বান্দরবানের লামার ৫নং সরই ইউনিয়নের বাসিন্দা। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার আসামিরাসহ অন্যরা মামলার বাদী গুঙ্গামনি ত্রিপুরা ও ভুক্তভোগীদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। সেই চাঁদা না পাওয়ায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাদীসহ অন্যরা বাড়িতে না থাকার সুযোগে আসামিরা রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে যেকোনো সময় ঘটনাস্থলে থাকা মাচাং ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় ১৬টি মাচাং ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে আনুমানিক চার লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে বাদীর অভিযোগের ভিত্তিতে লামা থানায় মামলা করা হয়। এতে বলা হয়, মামলার পর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোস...

ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে পাঁচ দিন

Image
  এবার জানা গেছে ন্যাশনাল ব্যাংকের লেনদেনও আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার উদ্দেশ্যে ন্যাশনাল ব্যাংক বন্ধ রাখা হবে বলে জানা গেছে। গত ১৯ ডিসেম্বরই বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হয়, ওই ৫ দিন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে এ সময়ে ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোনো সেবা পাবেন না ব্যাংকটির গ্রাহকরা। তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে। কিছুদিন আগে ডাচ-বাংলা ব্যাংক পাঁচ দিন বন্ধ থাকবে বলে জানানো হয়। গত ৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল যে আগামী বছরের শুরুতে পাঁচ দিন ডাচ-বাংলা ব্যাংকের লেনদেনও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ডাচ-বাংলার ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার জন্য ডাচ-বাংলা ব্যাংকের মূল ব্যাংকিং সেবা আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ব্যাংকটির কোনো গ্রাহক শাখায় যেমন লেনদেন করতে পারবেন না, তেমনি ব্যাংকটির এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন না। এছাড়া ব্যাংক...

চট্টগ্রামের নতুন নাম দেওয়াসহ নতুন পতাকা ও সরকারের রূপরেখা দিল ভারত: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

Image
  বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,বাংলাদেশের বেশকিছু অঞ্চল দখল করে ভারত তাদের দেশকে সম্প্রসারণের অপচেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিএনপি সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, ‘গত ১৬ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ এরই (বাংলাদেশের এলাকা দখল) ইঙ্গিত বহন করে। ইতোমধ্যে চট্টগ্রামের নতুন নাম দেওয়াসহ নতুন পতাকা ও সরকারের রূপরেখাও দিয়েছে তারা। আমাদের মধ্যে থেকে কিছু ‘‘র’’-এর এজেন্ট তাদের এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন চাই। তার আগে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ঢেলে সাজাতে হবে। তবে এর জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করা যাবে না।’ সূত্র: জনকণ্ঠ । Janakantha

ব্রেকিং নিউজঃ সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট!

Image
  চাঁদপুরসহ সারাদেশে অনির্দিষ্টকালের জাহাজ ধর্মঘট দিয়েছে পণ্যবাহী লাইটার জাহাজ শ্রমিকরা। জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মো. ইরফান (২৬) ছাড়াও আরও খুনি রয়েছে দাবি করে তাদেরকে অতিদ্রুত গ্রেফতারের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট হতে এই অনির্দিষ্টকালের ধর্মঘট শুরুর কথা জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতা মো. হারুনুর রশিদ। তিনি বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা চাঁদপুর লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনেরও সভাপতির দায়িত্বে রয়েছেন। মো. হারুনুর রশিদ বলেন, আপাতত আজ রাত ১২টার পর থেকে পণ্যবাহী লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট শুরু হবে। যে যেখানে আছে সেখানেই থাকবে। জাহাজ চলাচল করবে না। লোডিং আর আন লোডিং বন্ধ থাকবে। তবে যাত্রীবাহী লঞ্চ চলবে ঢাকা, বরিশাল ও চাঁদপুরসহ অন্য রুটে। এরপর আমাদের দৃষ্টি থাকবে অন্য আসামি ধরা হচ্ছে কিনা। চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, বাঘাবাড়ি, আশুগঞ্জে ধর্মঘট নিয়ে অপ্রীতিকর কোনো কিছু ঘটলে সারাদেশে নতুন কর্মসূচি আসবে। তিনি বলেন, খুনিদের দ্রুত গতিতে ধরে আইনের আওতায় আনার দাবিতে এই নৌ ধর্মঘট হবে। যার কথা উঠেছে মো. ইরফান, যদি...

সচিবালয়ে অগ্নিকাণ্ড: সিসিটিভি ফুটেজের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Image
  অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটিকে সহায়তা করতে সচিবালয়ের অভ্যন্তরে স্থাপিত সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। সচিবালয়ের স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাটি সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘সচিবালয়ের নিরাপত্তার জন্য একজন এসপি, একজন অ্যাডিশনাল এসপি ও একজন এএসপিসহ ৫ শতাধিক নিরাপত্তারক্ষী রয়েছেন। এছাড়া সচিবালয়ে‌ সাতটি টাওয়ার রয়েছে, সেগুলোতেও গার্ড থাকেন।’ ব্রিফিংয়ে স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনা ও চলমান রাখার জন্য অন্যান্য বিভিন্ন সরকারি দফতরের খালি জায়গা খুঁজে বের করার কার্যক্রম শুরু হয়েছে। অস্থায়ীভাবে আপাতত কার্যক্রম সেসব জায়গা থেকে পরিচালিত হবে।’ উপদেষ্টা আসিফ বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি অনলা...

ব্রেকিং নিউজঃ যার নির্দেশেই সব অপকর্মের ফাইল পোড়াতে সচিবালয়ে আগুন

Image
 দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে আগুন লাগার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালালদের দায়ী করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।  তিনি দাবি করেছেন, বিভিন্ন অপকর্মের ফাইলগুলো ওই দালালরা আগুনে পুড়িয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ অভিযোগ করেন। সারজিস আলম লিখেছেন, "বিগত ১৬ বছরে আওয়ামী লীগের চাটার দলের মধ্যে একটি বৃহৎ অংশ ছিল আমলারা, যারা হাসিনার শাসনকে সহায়তা করেছিল।”  তিনি আরও বলেন, "যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, দুর্নীতি, চুরি এবং লুটপাটের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালরা এসব ফাইল পুড়িয়ে দিয়েছে।" তিনি আরও মন্তব্য করেন, "রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র এবং প্রশাসনে থাকা চাটার দলগুলোকে শেকড়সহ উপড়ে ফেলতে হবে।" স্ট্যাটাসে শেষের দিকে সারজিস আলম সতর্ক করে লিখেছেন, "এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম ভাই,...

এইমাত্র পাওয়াঃ মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং!

Image
  ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিস্তারিত আসছে……

শরীরের কোনটি সবচেয়ে বেশী অপরিষ্কার জায়গা

Image
  নাহ্, আপনি যা ভাবছেন একেবারেই তা নয়৷ শরীরের অন্যান্য স্থানের তো অনেক যত্ন নেন কিন্তু নিজের নাভির দিকে কি কখনও খেয়াল করেছেন? কতটুকু জানেন এই নাভি সম্পর্কে? একবার চোখ রাখতে পারেন নিচের এই লেখাতে- অপরিষ্কার জায়গা নাভি আসলে শরীরের একটি ক্ষত। জন্মের সময় শিশুকে মায়ের থেকে পৃথক করার সময়ই তৈরি হয় এই ক্ষত৷ নাভি কুন্ডলীর বেশিরভাগ ক্ষেত্রেই থাকে ভিতরের দিকে৷ খুব কম সংখ্যক মানুষেরই নাভিকুন্ডলী বাইরের দিকে থাকে৷ নাভি যেহেতু মহিলাদের ক্ষেত্রে সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই অনেকেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে একে আরও সুন্দর করে তোলার চেষ্টা করেন৷ কিন্তু জানেন কি এই নাভিই শরীরের সবথেকে অপরিচ্ছন্ন স্থান! একটি গবেষণা থেকে নাকি জানা গিয়েছে এখানে প্রায় ৬৭ রকমের ব্যাকটিরিয়া থাকে৷ আমরা বিভিন্ন ধরনের পোশাক পরে থাকি৷ তা যতই পরিষ্কার হোক, শরীর থেকে হোক বা পোশাক থেকে, নোংরা জমতে থাকে নাভিকুন্ডলীতে৷ প্রতিদিন নিয়ম করে পরিষ্কার না করলে তাতে দুর্গন্ধও হয়৷

‘১৫৮ জন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে, একটাকেও পালাতে দিব না’

Image
  নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এর নামের এক ফেসবুক পেইজে সমন্বয়ক ও সহসমন্বয়কের হুমকি দিতে দেখা যায়। সেই ফেসবুক পোস্টে লিখেছেন, ১৫৮ জন সমন্বয়ক ও সহসমন্বয়কের তালিকা অনুযায়ী পরিবারের সদস্যদের তথ্য এবং তাদের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে। পোস্টে বলা আছে, "একটিও পালাতে দেওয়া হবে না।" বুধবার(২৫ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এমন বক্তব্য দেখা যায়। তবে ফেসবুক পেইজটি ছাত্রলীগ নেতার কিনা তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। পেইজ টিতে প্রায় ২ লাখ ফলোয়ার সংখ্যা রয়েছে। সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগের এক সময়ের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ হয়। ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে সংগঠনটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এই তালিকার সদস্যদের বিরুদ্ধে তদন্ত ও কার্যক্রম শুরু করা হয়েছে। পোস্টে আরো লিখেন, যারা এই তালিকায় আছেন, তাদের বিরুদ্ধে দেশদ্রোহী কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং তাদের সম্পর্কিত সব তথ্য সংগ্রহ করা হবে, যাতে পালানোর কোন সুযোগ না থাকে। সুত্রঃ দৈনিক জনকন্ঠ

এবার যে বার্তা দিলেন কর্নেল ইন্তেখাব

Image
  দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এটা বলা যাবে না বলে মন্তব্য করেছেন সেনা সদরের কর্নেল-স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। কর্নেল ইন্তেখাব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নজরদারিতে রয়েছে। আমরা এবং বিভিন্ন বাহিনী একসঙ্গে কাজ করছি। সম্পূর্ণ নির্মূল করা যাবে কি না জানি না, তবে এটা সহনশীল মাত্রায় রাখা সম্ভব।’ বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর মেয়াদ নিয়ে তিনি বলেন,‘সেনাবাহিনী কতদিন দায়িত্ব পালন করবে, সেটা সরকার নির্ধারণ করবে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করছি, আমরা কোনো চাপ অনুভব করছি না।’ রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে কর্নেল ইন্তেখাব বলেন, ‘সার্বভৌমত্বের নিরাপত্তা ঝুঁকি আমরা দেখছি না। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎপর রয়েছি।’ সচিবালয়ে আগুনের ঘটনার বিস্তারিত পাননি জানিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, ‘তবে কেপিআইর নিরাপত্তা আমাদের দায়িত্ব। এটা নিয়ে আগে থেকেই কাজ করছি। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রমূলক কি না এটা তদন্ত হলে বলা যাবে। সেখ...

শীতে জুতা পরলে মোজায় গন্ধ? সমাধানে করণীয়

Image
  ঋতু বদলের পরিক্রমায় দেশজুড়ে চলছে শীতকাল। আর এই সময় মোজা দিয়ে জুতা পরায় অনেকের পায়েই দুর্গন্ধ হয়। সাধারণত দীর্ঘক্ষণ একই মোজা পরে থাকার কারণেও পায়ে দুর্গন্ধ হয়। তবে শীতে পা ঘামার বড় কারণ বন্ধ জুতা পরা। তবে শুধু ঘামের জন্যই যে দুর্গন্ধ হয়, তা কিন্তু নয়। পায়ে দুর্গন্ধ হওয়াকে বলা হয় ব্রোমোডোসিস। আর এমন পরিস্থিতিতে করণীয় কী জেনে নিন— >  শীতকালেও অনেকের পা ঘেমে যায়। তাই পায়ের যত্ন নিন সবার আগে। প্রতিদিন রাতে বাড়ি ফিরে উষ্ণ পানিতে লবণ ফেলে পা ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। >  প্রতিদিন মোজা ধুয়ে নিন। পারলে ডেটল পানি ব্যবহার করুন, কিংবা একাধিক মোজা কিনে মাঝে মধ্যে বদলে নিন। দেখবেন এতে সমস্যা মিটবে। >  ভুলেও গন্ধ মোজায় পারফিউম স্প্রে করবেন না। এতে সমস্যা আরো বাড়তে পারে। >  মোজা পরার আগে ভালো করে পা ধুয়ে নিন। একটু বেকিং সোডা হাতে নিয়ে ভালো করে পায়ে ঘষে নিন। দেখবেন এতে সমস্যা দূর হবে। >  বাসায় ফিরে জুতার মধ্যে কিছুটা পরিমাণ কাগজ ঢুকিয়ে রাখুন। এতে জুতার মধ্যে হওয়া দুর্গন্ধ দূর হবে। >  সপ্তাহে একবার জুতা...

অবশেষে আটক ওবায়দুল কাদেরের...

Image
  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তার নাম এম এ আজিজ। তিনি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন একটি কমিউনিটি সেন্টার থেকে পুলিশ তাকে আটক করে। তিনি তার ভাতিজার বিয়ের দাওয়াতে এসেছিলেন। আওয়ামী লীগ নেতা এম এ আজিজের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায়। তিনি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিশ্বস্ত সহযোগী ছিলেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘সোমবার রাতে একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে আমরা তাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিডিএমএস যাচাই করে দেখা হচ্ছে—তার বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা।’ সুত্রঃ বাংলা ট্রিবিউন

সংসদ ভবনের গোপন কক্ষে লুকিয়ে ছিলেন স্পিকার, যেভাবে উদ্ধার করলো সেনাবাহিনী

Image
  গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোনকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছাড়ার আগে ও পরে আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা দেশ ছেড়ে চলে গেছেন। আবার অনেকে আত্মগোপনে রয়েছেন। কিন্তু গত ৫ আগস্ট সংসদ ভবন থেকে বের হতে পারেননি সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদ ভবনের একটি গোপন কক্ষে প্রায় ১২ ঘণ্টা লুকিয়ে ছিলেন তিনি। এরপর ওইদিন রাতে খবর পেয়ে সেনাবাহিনী তাকে ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে নিয়ে যায়। দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় একটি দৈনিক পত্রিকা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জুলাই বিপ্লবের দিন ৫ আগস্ট সাড়ে ১২ ঘণ্টা সংসদ ভবনের বাংকারে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর সেনাবাহিনী তাকে ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে নিয়ে যায়। সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে আরো জানা গেছে, সাবেক স্পিকারের সঙ্গে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আকতারও ছিলেন। এসময় লাখো ছাত্র-জনতা সংসদ ভবনে। প্রতিটি মুহূর্ত অজান...

মারা যায়নি আবু সাঈদ, আছেন ফ্রান্সে রনির এমন মন্তব্যে নিয়ে যা জানা গেল

Image
  ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ভিডিও প্রচার করা হয়। যেখানে দাবি করা হয় তিনি, ‘আবু সাঈদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ড. ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে’ বলে মন্তব্য করেছেন। যা আদতে সত্য নয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা যায়, পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ‘আবু সাঈদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ড. ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে’ শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং গোলাম মাওলা রনির ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে ‘আবু সাঈদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল Golam Maula Rony’ শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে, ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলা রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। মূলধারার গণমা...

গর্ভাবস্থায় কত মাস পর্যন্ত স’হবাস করা উচিত? জেনে রাখুন তথ্যটি

Image
  সহবাস করাকে সেফ বলে মনে করেন না। আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন স্ত্রীর গর্ভকালীন সময়ে সহবাস করা সম্পর্কে। সেটা নিয়েই আজকের আলোচনা। গর্ভাবস্থায় সহবাস কি নিরাপদ? অনেকের মনেই প্রশ্ন জাগে অন্তঃসত্বা স্ত্রীর সাথে সহবাস বা সহবাস করলে অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে কি না। বিশেষ করে নারীদের মনেই বেশি সন্দেহ জাগে যে গর্ভবতী অবস্থায় মিলন করা যায় কিনা। উত্তর প্রায় সবসময়/বেশিরভাগ নারীর জন্য ‘হ্যাঁ’। অর্থাৎ যদি আপনার গর্ভকালীন সময় স্বাভাবিক ভাবে চলমান থাকে তাহলে আপনি সন্তান গর্ভে থাকা অবস্থায়, আপনার পানি ভাঙ্গা পর্যন্ত বা প্রসব বেদনা শুরু হওয়া পর্যন্ত সহবাস করতে পারেন। তবে এ ক্ষেত্রে কিছু নিয়ম কানুন অনুসরণ করলে কোনো প্রকার বিপত্তির সম্ভাবনা থাকে না। গর্ভাবস্থায় সহবাস কি গর্ভের বাচ্চার কোন ক্ষতি করে? সহবাসের সময়ের স্বাভাবিক নড়াচড়া গর্ভের শিশুর কোনো ক্ষতি করে না। গর্ভের শিশু তলপেট এবং জরায়ুর শক্ত পেশী দিয়ে সুরক্ষিত থাকে। আর আপনার শিশু অ্যামিনিওটিক স্যাকের মধ্যে অবস্থান করে যা তাকে সুরক্ষিত রাখে। এছারাও জরায়ুর মুখ মিউকাস প্লাগ দ্বারা সীল করা থাকে যা শিশুকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। সহব...

শেখ হাসিনাকে প্রত্যর্পণের চিঠি পাওয়ার পর যা জানালো ভারত

Image
  ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছে নয়াদিল্লি। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ সম্বলিত একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, আমরা জানিয়েছি ভারতকে। তাকে...

মিলেছে নিহতদের পরিচয়, কাগজে যা লিখেছেন বেঁচে থাকা ব্যক্তি

Image
  চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে নোঙর অবস্থায় থাকা মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের আল বাখেরাহ নামক জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ওই ইউনিয়নের মাঝের চর নামক স্থান থেকে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ পুলিশ। পুলিশের ধারণা জাহাজে ডাকাতিতে বাঁধা দেয়ায় এই ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান। নিহতরা হলেন- জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রীজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। নিহত একজনের নাম জানা যায়নি। আর আহত ব্যক্তি হলেন- জুয়েল। আহত ও নিহত ব্যক্তিদের বাড়ি নড়াইল জেলায়। ডাকাতি নাকি শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা নিয়ে জানতে চাইলে জাহাজটির মালিক দিপলু রানা গণমাধ্যমকে বলেন, ‘আমি জানি না কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, কারা ঘটিয়েছে। পুলিশ তদন্ত করে আসল ঘটনা বের করতে পারবে।’ তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর রোববার রাত সাড়ে...

ঘুমের মধ্যে লালা ঝরা দূর করার ৮টি সহজ সমাধান শিখে নিন

Image
  আমাদের প্রত্যেকের জীবনেই লালা ঝরার ঘটনা ঘটেছে। মুখে অতিরিক্ত লালা(Saliva) উৎপাদন হলে ঘুমের মধ্যে অনেকের লালা ঝরতে দেখা যায়। লালা একটি স্বচ্ছ তরল যা লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং পরিপাকে(Digestion) গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখে। লালা খাদ্যকে সিক্ত হতে, পিণ্ডের মত হতে এবং এর এনজাইমের দ্বারা খাবারকে ভাংতে সাহায্য করে। প্রিয় কোন খাবার বা টক খাবারের কথা মনে আসলেই মুখে লালা(Saliva) চলে আসে, তাই না? কিন্তু অনেক বেশি লালার নিঃসরণ আমাদের শরীরের আভ্যন্তরীণ কোন কারণকেই নির্দেশ করে। চলুন তাহলে জেনে নিই চিকিৎসকদের মতে, মুখের অতিরিক্ত লালা(Saliva) নিঃসরণের কারণগুলোর বিষয়ে। কেন লালা ঝরে? আসলে মুখের অতিরিক্ত লালা ঘুমের সময় বেরিয়ে আসে। এটি অস্বাভাবিক নয়। অবশ্য বড়দের এমনটা ঘটলে তা অস্বস্তি কর হয়ে ওঠে। ঘুমানোর সময় খাবার বা পানীয় গেলার পেশিগুলো দেহের অন্যান্য পেশির মতোই নিষ্ক্রিয় থাকে। এ কারণে মুখের এই কোণা সেই কোণা থেকে লালা(Saliva) বেরিয়ে আসতে পারে। কারণ, তখন পেশি এদের ধরে রাখা বা নিয়ন্ত্রণে সক্রিয় থাকে না।এটা অনেক সময়ই স্বাভাবিক ঘটনা হলেও মাঝে মাঝে অসুখের লক্ষণও প্রকাশ করে। নিউরোলজি, ঘুম সমস্যা কিং...