ট্রেইনার শিমুর সাথে বাগদান সারলেন তাজউদ্দিনপুত্র সোহেল তাজ

 

শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করেছেন। রোববার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে বিশেষ মুহূর্তে আংটি বদল করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।

কনে আয়রন গার্লখ্যাত শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার। ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেল ইনস্পায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে।

তবে নিজের বিয়ে বা বাগদান নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি দেশের সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া : বিএনপির ২ শীর্ষ নেতাকে বহিষ্কার করলো, উত্তাল সারাদেশ, নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

সৌদিতে মৃ'ত্যুদ'ণ্ড পাওয়া ২ বাংলাদেশির গো'পনীয় চিঠিতে যা আছে

কুষ্টিয়ার স্কুলছাত্রীকে ছু;রিকাঘাতের ঘটনায় নতুন মোড়!