কুষ্টিয়ার স্কুলছাত্রীকে ছু;রিকাঘাতের ঘটনায় নতুন মোড়!
কুষ্টিয়ার স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় নতুন মোড়!
কুষ্টিয়ায় স্কুলছাত্রী জাকিয়া সুলতানা মমোকে ছুরিকাঘাতের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, প্রত্যাখ্যান এবং অন্য তরুণের সঙ্গে সম্পর্কের জেরে ক্ষুব্ধ হয়ে ইমন এ হামলা চালিয়েছে বলে একাধিক সূত্রের দাবি।
গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার গেটের সামনে এসএসসির টেস্ট পরীক্ষা দিয়ে ফেরার সময় পেছন থেকে মমোকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইমন।
তবে পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল ইমন। প্রতিবাদ এবং বিষয়টি তার পরিবারকে জানানোর কারণেই প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়। অন্যদিকে, একাধিক সূত্রের দাবি, সম্প্রতি মমোর সঙ্গে সম্পর্কের অবনতি এবং অন্য তরুণের সঙ্গে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি ইমন।
ঘটনার পর আত্মগোপনে গেলেও মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আহত মমো কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।
প্রেমের সম্পর্কের টানাপোড়েন, প্রত্যাখ্যান কিংবা পারিবারিক অভিযোগ—কোনোটিই একজন শিক্ষার্থীর ওপর এমন হামলার অজুহাত হতে পারে না

Comments
Post a Comment