বিশাল বড় দুঃসংবাদ পেলেন জনপ্রিয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর
মেরুদণ্ডের সমস্যাজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেখানে বুধবার (১১ নভেম্বর) তার একটি জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। অফিসিয়াল ফেসবুক আইডিতে নিজেই বিষয়টি নিশ্চিত করে লুৎফুজ্জামান বাবর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পারিবারিক ও তার দায়িত্বশীল সূত্র জানায়, দীর্ঘদিন কারাভোগের কারণে তিনি মেরুদণ্ডে তীব্র ব্যথা, কিডনিজনিত সমস্যা ও শ্বাসকষ্টসহ শারীরিক বিভিন্ন জটিল রোগে ভুগছেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দেশের ভেতরে নিয়মিত চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে মেরুদণ্ডের সমস্যা জনিত জরুরি ও উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা ১১ নভেম্বর তার মেরুদণ্ডে অস্ত্রোপচারের দিন নির্ধারণ করেছেন। লুৎফুজ্জামান বাবর তার মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে নিজ নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর সর্বস্তরের জনতা, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়...