ব্রেকিং নিউজ পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

 



 সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। এবার দুর্গাপূজার আবহে দেবীর সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। ৫১ সেকেন্ডের এই ভিডিও প্রকাশের পরপরই অভিনেত্রীর ফেসবুক পেজে বাড়তে থাকে লাইক, শেয়ার ও মন্তব্যের সংখ্যা।



রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ শক্তির জয় হোক…’। দেবীর সাজে তার উপস্থিতি এবং এই বার্তা ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।



ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেকেই পরীমনির সাজের প্রশংসা করেছেন। অভিনেত্রী হৈমন্তী হৈম লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে আপনাকে।’ কেউ তাকে দেবীর মতো লাগছে বলে মন্তব্য করেছেন, আবার কেউ জানিয়েছেন শুভ দুর্গাপূজার শুভেচ্ছা।



সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে তার বিকৃত ভিডিও প্রকাশের ঘটনা নিয়ে আলোচনায় আসেন পরীমনি। ওই ভিডিওকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। পাশাপাশি, একটি ভিডিওর মাধ্যমে নেটিজেনদের আসল ভিডিও চেনার উপায়ও তুলে ধরেন তিনি।



সেই বিতর্কের মধ্যেই নতুন ভিডিওতে ভিন্ন রূপে হাজির হলেন পরীমনি। দুর্গাপূজার উৎসবমুখর আবহে তার এই সাজ ও ‘শুভ শক্তির জয় হোক’ বার্তা ভক্তদের মধ্যে বাড়তি সাড়া ফেলেছে।



এদিকে সম্প্রতি ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন পরীমনি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক নিরব।



তবে ওয়েব ফিল্মটির গল্প এবং এতে পরীমনির চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া : বিএনপির ২ শীর্ষ নেতাকে বহিষ্কার করলো, উত্তাল সারাদেশ, নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

সৌদিতে মৃ'ত্যুদ'ণ্ড পাওয়া ২ বাংলাদেশির গো'পনীয় চিঠিতে যা আছে

কুষ্টিয়ার স্কুলছাত্রীকে ছু;রিকাঘাতের ঘটনায় নতুন মোড়!