বিএনপির সাবেক এমপি আর নেই!

 


সাবেক সংসদ সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এস এ খালেক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এস এ খালেক দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত ছিলেন। গত বুধবার তাকে ইউনাইটেড হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। শনিবার (৪ জানুয়ারি) রাতে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছিল। রোববার তিনি হাসপাতালে মারা গেছেন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে এবং দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে এস এ খালেকের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া : বিএনপির ২ শীর্ষ নেতাকে বহিষ্কার করলো, উত্তাল সারাদেশ, নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

সৌদিতে মৃ'ত্যুদ'ণ্ড পাওয়া ২ বাংলাদেশির গো'পনীয় চিঠিতে যা আছে

কুষ্টিয়ার স্কুলছাত্রীকে ছু;রিকাঘাতের ঘটনায় নতুন মোড়!