অবশেষে আটক ওবায়দুল কাদেরের...



 কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার ভোরে কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানা সূত্রে জানা যায়, আব্দুল মতিন ওই বাড়িতে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখে। পরে তার অবস্থান নিশ্চিত করে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। তাকে আটক করে থানাহাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুূুত্রঃ এমটিনিউজ২৪

Comments

Popular posts from this blog

ব্রেকিং তারেক রহমানের সরকার: নতুন করে মন্ত্রি হতে পারেন যে ৮ জন

ব্রেকিং নিউজ তারেক রহমানের সরকার: নতুন করে মন্ত্রি হলেন যে ৮ জন

তারেক রহমানের সরকার: নতুন করে মন্ত্রি হতে পারেন যে ৮ জন