এবার এক লাফে যত কমলো পেঁয়াজের দাম



 এবার তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলির খুচরা বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত আলু এবং পেঁয়াজের দাম। ভারতীয় আলু কেজিপ্রতি ৫ টাকা কমে ৬০ টাকা এবং দেশি আলু ৫ টাকা কমে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি এক লাফে ১০ টাকা কমে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। এদিকে খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহ বেশি এবং ক্রেতা কম থাকায় কমতে শুরু করেছে দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। হিলি কাস্টমসের তথ্য মতে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) ১৩ ট্রাকে ৩৭৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া : বিএনপির ২ শীর্ষ নেতাকে বহিষ্কার করলো, উত্তাল সারাদেশ, নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

সৌদিতে মৃ'ত্যুদ'ণ্ড পাওয়া ২ বাংলাদেশির গো'পনীয় চিঠিতে যা আছে

কুষ্টিয়ার স্কুলছাত্রীকে ছু;রিকাঘাতের ঘটনায় নতুন মোড়!