রাজধানীর যেখানে পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের...

 


রাজধানীর মণিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্সকৃত পিস্তল উদ্ধার করেছে ‍পুলিশ। বুধবার খুদে বার্তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২৫ আগস্ট সব বৈধ লাইসেন্সকৃত অস্ত্র জমা দিতে আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৪-এর সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত যেসব


আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হলো এবং তাদেরকে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। এতে আরো বলা হয়, অস্ত্র আইন ১৮৭৮ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Comments

Popular posts from this blog

ব্রেকিং তারেক রহমানের সরকার: নতুন করে মন্ত্রি হতে পারেন যে ৮ জন

ব্রেকিং নিউজ তারেক রহমানের সরকার: নতুন করে মন্ত্রি হলেন যে ৮ জন

তারেক রহমানের সরকার: নতুন করে মন্ত্রি হতে পারেন যে ৮ জন