যেসব এলাকায় সোমবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

 


বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য সোমবার (২ ডিসেম্বর) ৭ ঘণ্টা সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেছিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিউবো সূত্রে জানা গেছে, সিলেটের ১১ কেভি সোবহানীঘাট ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য কাল সোমবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নগরের মেন্দিবাগ, সোবহানীঘাট, বিশ্বরোড, চালিবন্দর, কাষ্টঘর, জেলগেট, বন্দররোড, ওসমানী শিশু উদ্যান, আবদুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবোর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, জরুরি মেরামতকাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া : বিএনপির ২ শীর্ষ নেতাকে বহিষ্কার করলো, উত্তাল সারাদেশ, নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

সৌদিতে মৃ'ত্যুদ'ণ্ড পাওয়া ২ বাংলাদেশির গো'পনীয় চিঠিতে যা আছে

কুষ্টিয়ার স্কুলছাত্রীকে ছু;রিকাঘাতের ঘটনায় নতুন মোড়!