প্রধান নির্বাচন কমিশনার হলেন যিনি

 


এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার পদ করে নতুন নির্বাচন কমিশন গঠন করেছে রাষ্ট্রপতি। এছাড়া নতুন চার নির্বাচন কমিশনারও নিয়োগ করেছেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত জারীকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপন বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি সদয় হয়ে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগদান করেছেন।

পৃথক অন্য এক প্রজ্ঞাপনে নতুন চার নির্বাচন কমিশনারদেরও নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি।

অন্য কমিশনারা হলেন,জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত),

জনাব আবদুর রহমানেল মাসুদ, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত),বেগম তহমিদা আহমদ, যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত),ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত)।

সুত্রঃ বিডি২৪লাইভ 

Comments

Popular posts from this blog

ব্রেকিং তারেক রহমানের সরকার: নতুন করে মন্ত্রি হতে পারেন যে ৮ জন

ব্রেকিং নিউজ তারেক রহমানের সরকার: নতুন করে মন্ত্রি হলেন যে ৮ জন

তারেক রহমানের সরকার: নতুন করে মন্ত্রি হতে পারেন যে ৮ জন