সুখবর দিলেন তানজিন তিশা
ঠাৎ সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। চমক রেখে জানালেন, খুব শিগগিরই দর্শকের কাছে আসছে তার নতুন একটি কাজ।

‘খুনসুটি’ নাটকের পোস্টারে তিশা ও বাশার। ছবি: সংগৃহীত
রোববার (৩ নভেম্বর) বিকেলে ফেসবুক পেজে খায়রুল বাশারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিশা। ওই ছবিতে দেখা যায়, ফাগুনের নানা রঙের ছোঁয়ায় সিক্ত তিশা ও বাশার।
পোস্ট করা ছবি থেকে জানা যায়, জুবায়ের ইবনে বকর রচনা ও পরিচালিত নতুন নাটক ‘খুনসুটি’। গ্লো অ্যান্ড লাভলী নিবেদিত তিশা ও বাশারের একক নাটক বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত হয় শুক্রবার (১ নভেম্বর)।
টিভি চ্যানেলে প্রচারের পর নাটকটির পোস্টার শেয়ার করে তিশা আজ এর ক্যাপশনে লেখেন, কামিং সুন। যার বাংলা অর্থ দাঁড়ায়, শিগগিরই আসছে।
অভিনেত্রীর এমন পোস্টে অনেকেই করেছেন মন্তব্য। ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের খবরে ইতিবাচক সাড়া দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, অসাধারণ নাটক। আরেকজন লিখেছেন,
প্রসঙ্গত, র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হয় তিশার। এরপর টেলিফোন নেটওয়ার্ক রবির বিজ্ঞাপনে দর্শক নজরে পড়েন। তারপরই নাটকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান এ অভিনেত্রী।
Comments
Post a Comment