পদত্যাগ করলেন

 


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটি থেকে এবার পদত্যাগ করলেন আরেক যুগ্ম আহ্বায়ক মো. সজীব হোসেন। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটিতে ‘চরম বৈষম্য’ হয়েছে দাবি করে যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সজীব।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সম্প্রতি ঘোষিত কমিটিতে চরম বৈষম্যের শিকার হয়েছেন নিবেদিতপ্রাণরা। যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন, সেখানে এই কমিটিতে তাদের পুনর্বাসন করা হয়েছে। এটি আমাদের জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।’

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার একদিন পরই নৈতিকতার প্রশ্ন তুলে অব্যাহতি নেন যুগ্ম আহবায়ক-১ মাসুম বিল্লাহ।

সদ্যঘোষিত ১১৪ সদস্যবিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের এ কমিটিতে আহ্বায়ক রাশেদ খান এবং সদস্যসচিব করা হয়েছে জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে।

সুূুত্রঃ বিডি২৪লাইভ

Comments

Popular posts from this blog

ব্রেকিং তারেক রহমানের সরকার: নতুন করে মন্ত্রি হতে পারেন যে ৮ জন

ব্রেকিং নিউজ তারেক রহমানের সরকার: নতুন করে মন্ত্রি হলেন যে ৮ জন

তারেক রহমানের সরকার: নতুন করে মন্ত্রি হতে পারেন যে ৮ জন